🥀চিঠিতে চুম্বন🥀

তোমার প্রথম চিঠিতে
তেত্রিশটা বানান ভুল ছিল
তবু সেই তেত্রিশটা শব্দকে আমি
স্বতন্ত্রভাবে চুম্বন করেছিলাম।
তারপর টিফিনের পয়সা বাঁচিয়ে
তোমাকে কিনে দিয়েছিলাম
একটা বাংলা অভিধান
তোমার দ্বিতীয় ও তৃতীয় চিঠিতে
ক্রমশ কমে আসে বানানের ভুল
কমে আসে আমার চুম্বন!
তিন বছর পরে লেখা
তোমার শেষ চিঠিতে
একটিও বানান ভুল ছিল না।
তেত্রিশ বছর পরে আজ মনে হয়
তোমাকে অভিধান কিনে দেওয়াটাই
আমার ভুল হয়েছিল।

Post a Comment

0 Comments